1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে জনজরিপে শীর্ষে এগিয়ে নৌকা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:২৪|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

বরিশালের উজিরপুরে জনজরিপে শীর্ষে এগিয়ে নৌকা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জনসমর্থন ও জনজরিপে শীর্ষে রয়েছে আওয়ামীলীগের নৌকা। উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ও ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা প্রতিনিয়ত নৌকা প্রতীকের উঠান বৈঠকসহ ব্যপক প্রচার প্রচারণা চালাচ্ছে। নৌকা প্রতীকের পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে পুড়ো উপজেলা।মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ অধিকাংশ ভোটাররা জানান,বরিশাল-২ আসন (উজিরপুর-বানারীপাড়া) আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক সফল মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন শুধু বাংলাদেশের নন,তিনি আন্তর্জাতিক সফল নেতা। তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে প্রথম শ্রেণির নেতা হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। তাই তিনি এ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে স্কুল, কলেজ, রাস্তা ঘাটসহ বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজ হবে। গরীব দুখী মানুষ খুঁজে পাবে শেষ আশ্রয়স্থল। এ ব্যপারে নৌকা প্রতীকের প্রার্থী কমরেড রাশেদ খান মেনন বলেন, আমি উজিরপুর-বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠকসহ নির্বাচনী সকল ধরনের প্রচার প্রচারণা চালিয়ে আসছি। এতে জনগনের মাঝে ব্যপক সাড়া পেয়েছি। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী ৭ জানুয়ারি আমার নৌকা প্রতীকের বিজয় নিশ্চিৎ। এছাড়াও তিনি শেখ হাসিনার অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়া তা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের সেবায় নিরলস ভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন, বাংলাদেশের মানুষকে এখন আর কাউকে না খেয়ে থাকতে হয়না। তাই উন্নয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের বিকল্প নেই। তাই আমাদের নৌকার গনজোয়ার উঠেছে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেনন বিপুল ভোট পেয়ে বিজয়ী হবেন। উজিরপুর উপজেলার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি মোঃ ফায়জুল হক বালী ফারাহীন বলেন, সকল শ্রেনি পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম আর প্রচার প্রচারণা চালাচ্ছে। এক কথায় নৌকা প্রতীকের গনজোয়ার উঠেছে। এদিকে অধিকাংশ ভোটাররা জোট বেধেছে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়ন ধারা অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com