1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক অভিযানে’ একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ নড়াইল সদর উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঢাকা জেলা ডিবির পৃথক অভিযান, ৫৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ কক্সবাজারে রিসোর্টের আগুনে বরগুনার একই পরিবারের তিনজনের মৃত্যু দুর্গাপুরের অপরাধজগত ঘিরে উদ্বেগ, সাংবাদিক হত্যা তদন্তে পুরোনো মামলার আসামি অপূর্ব গ্রেফতার। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধূতি বিতরণ।

দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ মিছিল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৪৬১ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-গাঁজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে দখলদার ইসরাইল আগ্রাসন এর বিরুদ্ধে, ফিলিস্তানি স্বাধীনতাকামীর পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

শুক্রবার (২০) অক্টোবর) জুম্মার নামাজের পর ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ষাটনল ইউনিয়নের আবু মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে পুনরায় আবু মার্কেট এসেছে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা শাহ্জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি আবদুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা নোমান আহমদ প্রমুখ।

পরে মুফতি আমিনুল ইসলামের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিক্ষোভ মিছিলে ষাটনল ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন,এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই-বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। দখলদার ইহুদি সাম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না।

ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদারদের।সমাবেশ শেষে নির্যাতিত ও হামলায় নিহত মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com