1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ রক্ষায় নদীতে জিও ব্যাগ ডাম্পিং - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৯:০১|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ রক্ষায় নদীতে জিও ব্যাগ ডাম্পিং

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৫২৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম রানাঃ-চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, মেঘনা ও ধনাগোদা নদীর ভাঙ্গন রোধ করা গেলে বেড়িবাঁধ রক্ষা করা যাবে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ রক্ষায় সরকার বদ্ধপরিকর। বাঁধ রক্ষায় সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিরাবাদ এলাকায় জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রম উদ্বোধন কালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল একথা বলেন।

বাইশপুর থেকে গাজীপুর পর্যন্ত ৫ হাজার ৫০০ জিও ব্যাগ নিক্ষেপ করা হবে। এরমধ্যে বৃহস্পতিবার ১ হাজার ৭০০ ব্যাগ নিক্ষেপের কাজ উদ্বোধন করা হয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেরীবাঁধ রক্ষায় নদীতে বালু ভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করা হয়েছে।
সাংসদ রুহুল বলেন, মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সেচ ও নিষ্কাশন খাল, সেচ অবকাঠামো মেরামত ও পুনর্বাসন কাজ করা হবে। জনগণের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদী তীর সংরক্ষণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।এর ফলে ওই এলাকার ৬ হাজার ৭০০ হেক্টর জমি সেচের আওতায় এনে প্রতি বছর অতিরিক্ত ১১ হাজার ৪৭১ মেট্টিক টন ধান উৎপাদন সম্ভব হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩৪৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে এটি বাস্তবায়ন করবে। জানুয়ারি ২০২৩ থেকে জুন ২০২৫ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খাঁন, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, এসও জাহাঙ্গীর আলম, আ. রহিম, এসডি ওয়াহেদুর রহমান ভূঁইয়া, সুভ সরকার, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আবদুর রব, সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. জসিম উদ্দিন প্রমুখ।

নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নাই। আগামী বছর নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আবারও ক্ষমতায় আসবে শেখ হাসিনা।তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে চলছে বাংলাদেশ। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে হলে আওয়ামী লীগের কোন বিকল্প নাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com