1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির প্রস্তুতিমূলক সভা ভালোবাসার কাশফুলে শরতের শুভ্রতা, প্রকৃতির বুকে স্নিগ্ধতার ছোঁয়া উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ঝুমুর হত্যার ফাঁশির দাবিতে উত্তাল: ঢাকা-বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ। ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: মামলার প্রধান আসামি কামাল এসআরবির যৌথ অভিযানে গ্রেপ্তার ২ লাখ টাকা খরচ করে কক্সবাজার ভ্রমণ, বরিশালে ফিরেই গ্রেপ্তার ৫ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি ভিক্ষার থালা থেকে দোকানের চাবি—গৌরনদীতে দুই পরিবারের জীবনে নতুন অধ্যায় সাংবাদিক আসাদ সবুজের জামিন, হ্যান্ডকাফের ঘটনায় এসআই প্রত্যাহার আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড

বরিশাল বুখাইনগরে অভিযানে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল মহানগরীর কোতোয়ালি থানার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ শুভংকর বেপারী (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৮, বরিশাল।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বুখাইনগর বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকারী দলের কাছে গোপন সংবাদ আসে, বুখাইনগর বাজারের মামুন ভ্যারাইটি স্টোরের সামনে এক ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালালে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শুভংকর বেপারী বরিশাল কোতোয়ালি থানার চরমোনাই এলাকার বাসিন্দা। তার বাবার নাম দুলাল চন্দ্র বেপারী।

উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-৮, বরিশাল জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com