1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার, দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

প্যাকেটে ফুটো ও দইয়ের মতো জমাট ভাব দেখার পরও বিতরণের অভিযোগ,
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে এক বিদ্যালয়ের অন্তত ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দুধ বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধে দইয়ের মতো জমাট ভাব দেখা গেলেও তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ শিক্ষার্থীদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অসুস্থ শিক্ষার্থী চতুর্থ শ্রেণির ছাত্র মনির হোসেন জানায়, দুধ পান করার পরপরই তার মাথা ও পেট ব্যথা শুরু হয়। একপর্যায়ে সে দাঁড়িয়ে থাকতে পারছিল না। পরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন বলেন, দুধ বিতরণের সময়ই তারা কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধে দইয়ের মতো জমাট ভাব দেখতে পান। বিষয়টি প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে ওই দুধ বিতরণ না করার জন্যও বলা হয়েছিল।

তার অভিযোগ, স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তা মনোয়ার হোসেন বিদ্যালয়ে এসে নিজে দুধ পান করেন এবং শিক্ষার্থীদেরও তা পান করতে বলেন। এরপরই একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে শুরু করে। পরে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে নেওয়া হয়।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. বিমন দেবনাথ বলেন, এখন পর্যন্ত ১৬ থেকে ১৭ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অনেকেই ভালো আছে। তবে সবাইকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা বলেন, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন। তাদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুধের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com