1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম চেয়ারম্যান পদ থেকে বিদায় নিয়েছি, মাহিলাড়াবাসীর হৃদয় থেকে নয়’ আবেগঘন বিদায়ী বার্তায় কৃতজ্ঞতা, স্মৃতিচারণ ও ক্ষমা চাইলেন সৈকত গুহ পিকলু

শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ, ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে প্রায় ৭৮১ দশমিক ৩ গ্রাম বা প্রায় ৬৭ ভরি স্বর্ণালংকার, ১০টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও তিন কার্টন সিগারেট উদ্ধার করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।

এপিবিএন সূত্রে জানা গেছে, বিমানবন্দরে এক দিনে পৃথক তিনটি অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, উদ্ধার করা স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে ‘রিসিভার’ হিসেবে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আটক সাতজনের বিরুদ্ধে গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে বিমানবন্দর থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, আটক ব্যক্তিরা অজ্ঞাতনামা যাত্রীদের সহযোগিতায় পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে এনে নিজেদের হেফাজতে রাখেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা করা হয়েছে।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালানসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com