
আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-
মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বরিশালের আগৈলঝাড়া উপজেলার টেমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি, বরিশাল জেলা কমিটির উদ্যোগে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের প্রধান শিক্ষকের করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ শাহ আলম। এতে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য দেন জেলা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য উপস্থাপন করেন গৌরনদী উপজেলা কমিটির সভাপতি কমল কান্তি সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম, মুলাদী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব ভক্ত, বাবুগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম এবং আগৈলঝাড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অজিত কুমার সমদ্দারসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও কার্যকর করা এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।