
আতাউর রহমান চঞ্চল, বরিশাল গৌরনদীঃ-
বরিশালের গৌরনদীতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান এবং গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তারেক হাসান রাছেল।গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এ. হালিম খাঁন, গৌরনদী উপজেলার বর্তমান উপজেলা কৃষি অফিসার হলেন মোঃ সেকেন্দার শেখ।
আজকের পেপার-এর সম্পাদক মোঃ রাজীব ইসলাম (তারিম)। সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, ভারপ্রাপ্ত সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন। গৌরনদী পৌরসভা শাখার আহবায়ক মো. জাকির হোসেন শরীফ, বিশিষ্ট সমাজসেবক ও ইতালী প্রবাসী মিজানুর রহমান মুন্সি। গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া, দৈনিক খবরপত্রের পতিনিধি মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী প্রেসক্লাবের কোষাধক্ষ ও রুপালী বাংলাদেশ এর প্রতিনিধি জামিল মাহমুদ, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীমুর রহমান শামীন, কবি ও সাংবদিক মাজারুল ইসলাম রুবেল।
এ সময় সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে সংশ্লিষ্ট সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
উল্লেখ্য, ‘আজকের পেপার’ দীর্ঘদিন ধরে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকার সংবাদ অনলাইনে পাঠকদের কাছে তুলে ধরছে।