1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক দেবীগঞ্জে পূজার আনন্দে সড়কে দুর্ঘটনার শঙ্কা, ঝুঁকিতে দর্শনার্থীরা সোনালী ব্যাংক গৌরনদী শাখার অভাবনীয় সাফল্য, শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বড় বোনের মৃত্যু জহির উদ্দিন স্বপনের শোক গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত নেত্রকোনায় সাংবাদিক হত্যা: বিএমএসএফের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি দুর্গাপূজার নিরাপত্তায় রাজশাহীতে ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ২ প্লাটুন রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও সুশাসন প্রতিষ্ঠা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে দেবী দুর্গার আদর্শ

নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে নড়াইলের নড়াগাতীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) নড়াগাতীর যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও অর্থ পাঠ করেন মো. বরকত উল্লাহ। এরপর গীতা পাঠ ও অর্থ উপস্থাপন করেন অরুন কুমার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক টিএম সিরাজুল ইসলাম। বিশেষ বক্তব্য দেন খলিল স্যার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত কে.এম. ওমর ফারুক, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং আল কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের পরিচালক সাইফুল্লাহ বিন হাবিব।

এছাড়া বক্তব্য দেন মো. মোমেন শেখ, মো. লুৎফর রহমান, বাঐসোনা-কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইসাবুল শেখ, যোগানিয়া ডি.এন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুকুমার গোস্বামী, রামনগর বাদামতলা প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ কুমার এবং নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জি. এম. হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত মো. শরিফুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, নৈতিক মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ববোধ আরও জোরদার হবে। তারা কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com