1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তেরখাদায় সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ নড়াইল শহরে ভোক্তা অধিকারের অভিযানে দুই মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা নড়াইলের নড়াগাতীতে দি পাটনা একাডেমীতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। প্রবাসের মাটি আর দেশের মানুষের নিঃস্বার্থ ভালোবাসা মাদারীপুরের মানবিক প্রবাসী আব্দুল রাজ্জাক মোল্লা মাদারীপুরে আড়িয়াল খাঁ পেট্রোল পাম্পের সামনে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সং- ঘর্ষে নারী-শিশুসহ আহত ৬ কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি, খুলনাঃ-

খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে ২৩ আগস্ট সকাল ১১ টার দিকেসংবর্ধনা প্রদান ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং শিক্ষক শেখ শিমুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পিটিএ কমিটির সভাপতি ও সমাজসেবক শেখ মনিরুজ্জামান, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পূর্বাঞ্চল ও নিউজ 21 বাংলা টিভির তেরখাদা প্রতিনিধি এম মফিজুল ইসলাম জুম্মান ও বিএনপি নেতা মোঃ মোবাস্বার আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম সেলিম আহমেদ, অবঃ শিক্ষক পরিমল কান্তি মন্ডল ও মোঃ হেকমত আলী, শিক্ষক মোঃ শাহারুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ তৌহিদুল ইসলাম, ডাঃ রুমান হোসেন, ছাত্র এহসান আহমেদ, ছাত্রী তাসনিম হাসান তুবা,ঝুমারা খাতুন ও শ্রাবন্তী রায় পায়েল।

অনুষ্ঠানে এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লাবু ইসলাম কে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com