1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার উজিরপুরে সড়ক নির্মানে অনিয়মের ঘটনা ধামাচাপা দিতে প্রকৌশলী সুব্রতর ‘মিডিয়া ম্যানেজ’ মিশন! খুলনার তেরখাদায় বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ভালো-খারাপ বোঝার ক্ষমতা না থাকলে রাজনীতি ছেড়ে দিন:সমালোচনাকারীদের উদ্দেশ্যে”এমপি খোকন” বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরের ডাসারে সরকারি রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মানের অভিযোগ”ভোগান্তিতে এলাকাবাসী” রাজশাহীতে যুবদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গৌরনদীতে পেশাদার চোর চক্রের মূলহোতা রাহুল গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পেশাদার চোর চক্রের অন্যতম মূলহোতা ইনছান সরদার ওরফে রাহুলকে (২২) গ্রেফতার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাই যাওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসানের সার্বিক দিকনির্দেশনায় এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গৌরনদী থানার এফআইআর নং-২৬, তারিখ ২০ আগস্ট ২০২৬-এর মামলায় দণ্ডবিধির ৪৫৭/৩৭৯ ধারায় তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে ইনছান সরদার ওরফে রাহুলকে গ্রেফতার করা হয়। তিনি উত্তর চাঁদশী এলাকার বাবুল সরদারের ছেলে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ আগস্ট রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গৌরনদী মডেল থানাধীন সুন্দরদী এলাকার বায়তুল নূর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে বরিশালের গৌরনদী থানার এফআইআর নং-১৫, তারিখ ১০ আগস্ট ২০২৬-এর চোরাই যাওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় চুরি ও চোরাই মালামাল সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com