1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি ক্যাম্প:চিকিৎসাসেবা পেলেন ১৫ শতাধিক দরিদ্র মানুষ ‎গ্রেপ্তারের নির্দেশের পরও অধরা জাহাঙ্গীর, প্রকাশ্যে চলাফেরা নিয়ে প্রশ্ন গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেবীগঞ্জে মাদক ও স্মার্টফোন আসক্তিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’ নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় খেলার মাঠগুলোকে উপযোগী করা হবে – এমপি খোকন তালুকদার নড়াইলের কালিয়ায় ইজিবাইক ও মোটর সাইকেল এর সংঘর্ষে নিহত-১ আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদীতে আল আমিন হাওলাদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় আল আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানায় খবর দেন। পরে থানার এএসআই মো. আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত আল আমিন হাওলাদার ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে। তাঁর মা মনজিলা বেগম জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com