1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক তথ্য কমপ্লেক্সের মাধ্যমে তথ্যসেবাকে প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করা হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন,, গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ নড়াইলের কালিয়ায় অবৈধ জাল ও চায়না দুয়ারী: ছয় হাজার টাকা জরিমানা রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ  জমিজমা বিরোধ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর গৌরনদীতে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল দেবীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ-

রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার ১৬ আগস্ট ২০২৬ উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সারোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান, পৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শরীফ স্বপন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক মল্লিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষিরা।

আলোচনা সভায় বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং পরিকল্পিত চাষাবাদের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাই এ খাতকে আরও সমৃদ্ধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মৎস্যচাষে বিশেষ অবদান রাখায় তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। তারা হলেন—প্রথম স্থান আনোয়ার হোসেন বাদল, দ্বিতীয় মো. মনিরুজ্জামান এবং তৃতীয় মনিরুজ্জামান মনির।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com