1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীর সংবাদজগতে নতুন অধ্যায়, যাত্রা শুরু ‘গৌরনদী পরিক্রমা’র গৌরনদীতে কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সম্মাননায় আলোকিত সাহিত্যাঙ্গন দেশবিরোধী ষড়যন্ত্রের যে ক্ষত, সেই ক্ষতের ওপর লবণ ছিটাচ্ছে জামায়াত ডাসারে ইউনিয়ন পরিষদ নির্বাচনে”মেম্বার পদে শ্রমিক দলনেতা চুন্নু বেপারীর প্রার্থিতা ঘোষণা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত দেবীগঞ্জে ধানখেতে নারীর মরদেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য,, ডাসারে সাংবাদিক পরিচয়ে ৩০ হাজার টাকা চাঁদা দাবি, জনতারহাতে আটক হয়ে মুচলেকায় ছাড়া পেলেন উজ্জ্বল মন্ডল আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার

গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরু শিকদারের বসতঘরসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ নুরু শিকদারের বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ঘরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে বসতঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জামসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এতে পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয়দের ধারণা, ঘরের ফ্রিজের বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত নুরু শিকদারের পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যাওয়ায় পরিবারটি বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে দুর্গত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com