1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:৫৩|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল উপজেলা প্রতিনিধিঃ-

উপকূলীয় অঞ্চল বাগেরহাটের রামপালে নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে উপজেলায় ২১৫টি পরিবারের মধ্যে ওয়াটার ট্যাংক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে বৃষ্টির পানি সংরক্ষণ করে উপকারভোগীরা দীর্ঘ সময় নিরাপদ পানির চাহিদা পূরণ করতে পারবেন।

শুক্রবার (৩ জুলাই) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠিনটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট ক্রমেই বাড়ছে। এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বৃষ্টির পানি সংরক্ষণ এবং নিরাপদ পানি ব্যবহারে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু উন্নয়নে কাজ করছে। বিতরণ করা ওয়াটার ট্যাংকগুলো উপকারভোগী পরিবারগুলোর নিরাপদ পানি সংরক্ষণে কার্যকর ভূমিকা রাখবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজীব আল রশিদ, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মোঃ আকাশ উজ্জামান শেখ ও মো. সোহানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে প্রথম পর্যায়ে ৬০টি পরিবারের মধ্যে ৬০টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার মোট ২১৫টি পরিবারের কাছে ২১৫টি ওয়াটার ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

উপকারভোগীরা জানান, এই সহায়তার মাধ্যমে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করে দীর্ঘ সময় নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণ করতে পারবেন। পরে অতিথিদের অংশগ্রহণে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com