1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম

গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে সরকারি গৌরনদী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম। এ সময় তিনি সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে ইউএনও সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রে গিয়ে পরীক্ষার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং কক্ষ তদারকি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তিনি কেন্দ্রসচিব, দায়িত্বরত শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পরীক্ষা পরিচালনায় দায়িত্বশীলতা ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানান।

পরিদর্শনকালে ইউএনও মো. ইব্রাহীম বলেন, “পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও নির্ভার পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো শিক্ষার্থী যেন হয়রানি, ভোগান্তি বা প্রতিবন্ধকতার সম্মুখীন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম বা অসদুপায় অবলম্বনের সুযোগ দেওয়া হবে না।”

কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকারি গৌরনদী কলেজ কেন্দ্রের অধীনে উপজেলার সাতটি কলেজের মোট ১ হাজার ৫৮৬ জন পরীক্ষার্থী এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা আয়োজন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, পরীক্ষার প্রথম দিন প্রশাসনের সক্রিয় উপস্থিতি ও নিবিড় তদারকিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক অভিভাবক আশা প্রকাশ করেন, প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে পুরো পরীক্ষা কার্যক্রমই সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com