1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ: নবগঙ্গা নদীতে ১,৭০০ মিটার অবৈধ জাল জব্দ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:৪৩|
সংবাদ শিরোনামঃ
মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ: নবগঙ্গা নদীতে ১,৭০০ মিটার অবৈধ জাল জব্দ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক।  দেবীগঞ্জে ফুটওভারব্রিজের অভাবে প্রতিদিন মৃত্যুঝুঁকিতে শত শত শিক্ষার্থী,, মাদকমুক্ত ও উন্নয়নসমৃদ্ধ পহরডাঙ্গা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রত্যাশী আলহাজ্ব ঠাকুর আবুল আজম এ আই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার: সাংবাদিক ও সচেতন মহলে নিন্দার ঝড় সার সংকটও থামাতে পারেনি কৃষকের লক্ষ্য দেবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে ‘আপন চানাচুর’ উৎপাদনের অভিযোগ, মালিকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অবৈধ বালু উত্তোলনে জিরো টলারেন্স, বারইপাড়া সেতুর কাজেও কঠোর নজরদারি এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম মাদকরোধে সমন্বিত উদ্যোগের প্রয়োজন – সাংবাদিক সোয়েব সিকদার নড়াইল জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মাছের প্রজনন রক্ষায় কঠোর পদক্ষেপ: নবগঙ্গা নদীতে ১,৭০০ মিটার অবৈধ জাল জব্দ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়ন সংলগ্ন নবগঙ্গা নদীতে মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। রবিবার (২৮ জুন) পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে ১,০০০ মিটার কারেন্ট জাল, ৫০০ মিটার মশারী জাল এবং ২০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত মোট ১,৭০০ মিটার অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে নড়াগাতী নৌপুলিশ ও বড়দিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, মাছের নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য এবং জলজ সম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগও জোরদার করা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com