1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| ভোর ৫:৫০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে একাধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব- ৬

২৪ এপ্রিল (শুক্রবার) খুলনা টোল প্লাজা থেকে আনুমানিক সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাকে আটক করা হয়।

এলাকাবাসীর সুত্রে জানা যায়, রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার বাসিন্দা মোঃ জাহিদুলের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি অভিযুক্ত। এসব মামলার মধ্যে মারামারি, চাঁদাবাজি, ঘের দখল, চুরি, দস্যুতা, নারী নির্যাতন, হত্যা চেষ্টা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী বিভিন্ন অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না বলে জানান রামপাল থানার তদন্ত ওসি সুব্রত বিশ্বাস

তিনি আরো বলেন “দীর্ঘদিন পলাতক আসামি মোঃ জাহিদুলকে র‍্যাব খুলনা টোল প্লাজা এলাকা থেকে আটক করে রামপাল থানায় হস্তান্তর করেছে। থানার কার্যক্রম শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তি রামপাল উপজেলার মল্লিকের বেড় এলাকার বাসিন্দা।যেসকল ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে মামলার বাদি পক্ষ থেকে জানান, দীর্ঘদিন ধরে আসামি পলাতক থাকায় তারা চরম ভোগান্তির মধ্যে ছিলেন। তারা বলেন, “আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচারের পথে অগ্রগতি হয়েছে। আমরা চাই দ্রুত মামলার সুষ্ঠু বিচার সম্পন্ন হোক।

এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারা দ্রুত সব পলাতক আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com