1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৩০|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণার অভিযোগ সময়ের উল্লাসের নীরবতা,, বাঘায় জনস্বার্থে মিজানুর রহমান সুমনের নেতৃত্বে মানববন্ধন: প্রশাসনকে আল্টিমেটাম ও একগুচ্ছ দাবি উত্থাপন। নড়াইলের কালিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি’ বাস্তবায়নে বিশেষ সভা অনুষ্ঠিত সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি।

গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

আদালতে দায়ের করা মামলা এবং ১৪৪/১৪৫ ধারার নির্দেশ অমান্য করে অন্যের জমি জবরদখল করে এক প্রবাসীর বিরুদ্ধে পাকা বিল্ডিং নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এসময় জমির প্রকৃত মালিক বাঁধা প্রদান করায় ভাড়াটিয়া লোকজন দিয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হয়েছে।

প্রভাবশালীদের হাত থেকে নিজের ক্রয়কৃত জমি ফেরত পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন জমির মালিক মো. নুর হোসেন তালুকদার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নুর হোসেন তালুকদার জানিয়েছেন, ওই এলাকার শাহ আলম তালুকদার গং ও মোতালেব তালুকদারের কাছ থেকে ১৯৭৯ সালে তিনি ৩.৩০ শতক জমি ক্রয় করেছেন। পরবর্তীতে কর্মের সুবাধে তিনি দীর্ঘ ২৯ বছর প্রবাসে কাটিয়েছেন।

অভিযোগ করে তিনি বলেন, এরইমধ্যে তার ক্রয় করা ওই জমি দখল করে নিয়েছেন প্রতিবেশী আজিজ আকনের ছেলে শয়ন আকন। দখল করা জমিতে সৌদি প্রবাসী শয়ন আকন তার লোকজন দিয়ে অতিসম্প্রতি পাকা দালান ঘর নির্মানের কাজ শুরু করেন। এসময় তিনি (নুর হোসেন) নির্মান কাজে বাঁধা প্রদান করে জমির কাগজপত্র নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করেন। কিন্তু ওই সালিশ বৈঠকে উপস্থিত না হয়ে শয়নের নিকট আত্মীয়রা ভাড়াটিয়া লোকজন নিয়ে পাকা বিল্ডিংয়ের নির্মান কাজ অব্যাহত রাখেন।

নুর হোসেন তালুকদার আরো বলেন, উপায়অন্তুর না পেয়ে তিনি আদালতে মামলা দায়েরসহ ওই জমির ওপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করান। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিল্ডিং নির্মানের কাজ বন্ধ করে দেওয়ার পরেও প্রবাসী শয়নের ভাড়াটিয়া লোকজনে দিন-রাত সমানভাবে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।

বিষয়টি জানতে পেরে তিনি (নুর হোসেন) ঘটনাস্থলে পৌঁছে নির্মান কাজে বাঁধা প্রদান করায় প্রবাসী শয়নের ভাড়াটিয়া লোকজনে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদর্শন করে। বিষয়টি থানা পুলিশকে জানানো সত্বেও তারা রহস্যজনক কারনে কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ না করায় আদালতের নির্দেশ অমান্য করেই শয়ন তার ভাড়াটিয়া লোকজনের সহযোগিতায় দখল করা জমিতে নির্মান কাজ অব্যাহত রেখেছে। ফলে ক্রয়সূত্রে জমির মালিক নুর হোসেন তালুকদার তার নায্য অধিকার ফিরে পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শয়ন আকন প্রবাসে থাকায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রবাসী শয়নের মা কহিনুর বেগম জানিয়েছেন, কারো জমি দখল করে নয়, তার ছেলে শয়নের ক্রয়কৃত জমিতে পাকা দালান নির্মান করা হচ্ছে। কাউকে হুমকির অভিযোগ সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেছেন।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, আদালতের নির্দেশে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিরোধীয় জমিতে নির্মানাধীন পাকা দালানের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ নির্মান কাজ চালিয়ে যায়, তাহলে সেই অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com