1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
খালে ভাসছিল নবজাতকের লাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার। কালকিনিতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার মানবতার সেবায় নিবেদিত আরফানুল আলম প্রধান,, বরিশাল-ঢাকা মহাসড়কে আগুন, ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ গৌরনদীতে বার্থী ইউনিয়ন বিএনপির মোটরসাইকেলের বিক্ষোভ মিছিল গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

খালে ভাসছিল নবজাতকের লাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী বরিশাল প্রতিনিধিঃ-

বরিশালের গৌরনদীতে খাল দিয়ে অজ্ঞাত নবজাতকের লাশ ভেসে যাওয়ার সময় খালের পাশে টেনে তুলেছে স্থানীয় শিশুরা।

সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশোকাঠী বনবিভাগ সংলগ্ন আশোকাঠী-ধামুরা খালের মধ্যে থেকে নবজাতকের মরদেহ খালের পাশে নিয়ে আসে শিশুরা।

আশোকাঠী গ্রামের ফিরোজ সরদারের ছেলে ৮ম শ্রেণীর ছাত্র ওয়ারিদ রহমান জয় বলেন, দুপুর দেড়টার দিকে তিনজনে খালে গোসল করতে নেমে ভাসমান অবস্থায় নবজাতককে প্রথম দেখতে পাই। পরবর্তীতে লাশটি খালের পাশে টেনে এনে স্থানীয়দের খবর দেওয়া হয়।

খালপাড়ের বাসিন্দারা জানান, নবজাতকের লাশ দেখতে পেয়ে শিশুরা লাশটি খালের পাশে নিয়ে আসে। পরে থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়ায় বাচ্চাটি খালে ফেলে দেওয়া হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com