1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৬:০০|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

 

মো: মনিরুজ্জামান স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের আগৈলঝাড়ায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন টেমার গ্রামের উত্তম সিমলাই। এতে পাশ্ববর্তী চাষাবাদকৃত জমি ও রাস্তা ভেঙ্গে ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে। প্রতিকার চেয়ে তার ভাই প্রান কুমার সিমলাই উপজেলা নির্বাহী লিখন বনিক’র কাছে লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ দেওয়ায় তাকে জীবন নাশের হুমকি দিয়েছে বালু উত্তোলনকারী উত্তম সিমলাই।

স্থানীয় ও অভিযোগ সুত্রে জানান, উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে গত কয়েকদিন ধরে ভাইদের যৌথ পুকুর থেকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সিমলাই’র ছেলে উত্তম সিমলাই অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে আসছেন। এতে হুমকির মুখে পরেছে পুকুরের পাশের রাস্তা ও চাষাবাদকৃত জমি। সে তার পুকুর থেকে বিভিন্ন লোকজনের কাছে বালু উত্তোলন করে বিক্রি করে আসছেন। এর ফলে ওই পুকুরের পাশ দিয়ে যাওয়া রাস্তা ও আবাদি জমি ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে। যে কোন সময় পুকুরের পাশ দিয়ে যাওয়া রাস্তা ধ্বসে যেতে পারে বলে জানান স্থানীয়রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক  স্থানীয়রা জানান, উত্তম সিমলাই ওই পুকুর থেকে একাধিবার বালু উত্তোলন করেছিল। তখন উপজেলা প্রশাসনের কাছে ওই পুকুর থেকে আর বালু উত্তোলন করবে না বলে মুচলেখা দিয়েছিলেন। তার পরেও সকলকে ম্যানেজ করে পুনরায় ওই পুকুর থেকে বালু উত্তোলন করে আসছেন। তারা রাস্তা ও কৃষি জমি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবী জানান।

ভাইদের যৌথ পুকুর থেকে যাতে বালু উত্তোলন করতে না পারে তার প্রতিকার চেয়ে উত্তম সিমলাই’র ভাই প্রান কুমার সিমলাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ মার্চ লিখিত অভিযোগ দায়ের করেছে। লিখিত অভিযোগ দেওয়ায় তাকে উত্তম সিমলাই জীবন নাশের হুমকি দিয়েছেন।
এব্যাপারে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী উত্তম সিমলাই সাংবাদিকদের বলেন, আমি একটু সমস্যায় আছি, যার জন্য সরকারী কাজের জন্য একটু বালু উত্তোলন করে বিক্রি করছি। পূর্বের মুচলেখা দেওয়ার ব্যাপার বালু নেওয়ার লোকজন দেখবেন।

এব্যাপারে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, বালু উত্তোলনের ব্যাপার দেখবেন উপজেলা সহকারী কমিশনার ভুমি। অভিযোগ তার কাছে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com