1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আজিবুর রহমান, সম্পাদক ইসরাফিল কবীর রাজু বিজয়ী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ৯:১২|
সংবাদ শিরোনামঃ
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,,

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি আজিবুর রহমান, সম্পাদক ইসরাফিল কবীর রাজু বিজয়ী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু বিজয়ী হয়েছেন। জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুর মোহাম্মদ ভোট গণনা শেষে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে আজিবুর রহমান ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল জামান লিঠু পেয়েছেন ৬৯ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ইসরাফিল কবীর রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।

এ ছাড়া সহ-সভাপতি পদে শরিফুল ইসলাম টিটু এবং যুগ্ম সম্পাদক পদে ওহিদুল জাম্মান জুলু নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক পদে ইমরুল হাসান সনেট এবং সদস্য পদে শিমুল ফকির, এস এম ইকবাল হোসেন, মিলিনা খানম, কাজী জিয়াউর রহমান ও শাহাজিয়ার শারমিন মুন্নী।

নির্বাচন শেষে বিজয়ীরা আইনজীবীদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং সমিতির সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com