1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল সদর উপজেলায় জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ১:৪৮|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নড়াইল সদর উপজেলায় জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধিঃ-

নড়াইল সদর উপজেলায় আহসান আজিজুল হাকিম (৩২) এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে নড়াইল সদর উপজেলা-এর বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম স্থানীয়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামি-র বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক।

ভুক্তভোগীর দাবি, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছিল। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে জানালা খুলে তিনি দেখেন, তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়। রাজনৈতিক কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে আহসান আজিজুল হাকিম বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত দুর্বৃত্তরা আমার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে।আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

এদিকে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামির ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পোড়া মোটরসাইকেলটি দেখতে পান। তিনি ঘটনাটিকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, রাজনৈতিক মতভেদের কারণে কারও জানমালের ক্ষতি করা অনাকাঙ্ক্ষিত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com