1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি; দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের দাবি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৭|
সংবাদ শিরোনামঃ
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত

আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি; দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের দাবি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত ১৭ নং চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অরক্ষিত পুকুর পানিতে টইটুম্বুর অবস্থায় রয়েছে, যা শিশুদের জন্য বিপজ্জনক। পূর্ব দিকে রয়েছে ব্যস্ততম চেংঙ্গুটিয়া-রাংতা সড়ক, যেখানে গতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই এবং সতর্কীকরণ চিহ্নও অনুপস্থিত।

স্থানীয় বাসিন্দারা জানান, এই পরিস্থিতিতে বিদ্যালয়টি মরণফাঁদের মাঝামাঝি অবস্থানে রয়েছে। শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা জরুরি। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

অভিভাবক কহিনুর বেগম বলেন, “প্রতিদিন শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুকুরের পাশে কোনো বেড়া না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল হাওলাদার জানান , বিষয়টি গুরুত্ব বিবেচনা করে দুইবছর আগে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

এলাকাবাসী আশা করছেন, যথাযথ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়ে শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com