1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৮:২১|
সংবাদ শিরোনামঃ
প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড গৌরনদীর টরকীতে চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ। চাঁদশী মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াগাতী কালিয়া নড়াইলঃ-

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহিমের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীদের এক মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় নড়াগাতী থানার সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় নড়াগাতী অঞ্চলের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভাটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওসি মোঃ আব্দুর রহিম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় থাকলে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

তিনি আরও বলেন, নড়াগাতী থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চুরি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানান এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন। পাশাপাশি পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভা শেষে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com