1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্ন, সভাপতি শাহে আলম, সম্পাদক মিরাজ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কালিয়ায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন ডাসারের বালিগ্রামে চার মৌজার ঐক্য: চেয়ারম্যান প্রার্থী হিসেবে কামাল উদ্দিন আহাদ মোল্লার নাম ঘোষণা তানোরে ওয়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। কালিয়ায় পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস লেনদেন ও QR কোড সচেতনতা কার্যক্রম মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ খুলনার তেরখাদায় হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে যোগ দিলেন জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়ার কৃতি সন্তান মুকুল কুমার বাড়ৈ

গৌরনদীতে ক্রেডিট ইউনিয়ন নির্বাচন সম্পন্ন, সভাপতি শাহে আলম, সম্পাদক মিরাজ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে ১,৩৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহে আলম হাওলাদার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাছ প্রতীকের প্রার্থী ইলিয়াস ওসমান পেয়েছেন ১০১ ভোট। দোয়াত কলম প্রতীক নিয়ে ৮৪৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মিরাজ বেপারী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাজ প্রতীকের প্রার্থী এসএম মনিরুজ্জামান পেয়েছেন ৩৯৩ ভোট।

নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ক্রেডিট ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫১৭ জন। তবে ঋণখেলাপির কারণে ১ হাজার ১৫৮ জন ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ায় বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৯ জন। এবারের নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সম্পাদক পদে ৫ জন, কোষাধক্ষ্য পদে ২ জন এবং সদস্য পদে ৪ জন প্রার্থী লড়ছেন।

সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। লাইনে দাঁড়িয়ে ধৈর্যের সঙ্গে তারা ভোট প্রদান করেন তারা।

জানা গেছে, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এ সমবায় প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সফল ক্রেডিট ইউনিয়ন হিসেবে খ্যাতি অর্জন করেছে। সমবায় অধিদপ্তরের আওতাভুক্ত এ প্রতিষ্ঠানটি ২০১৩ সালে জাতীয় স্বর্ণপদক লাভ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com