1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীতে সাংবাদিকদের আইন ও পেশাগত দায়িত্ববিষয়ক প্রশিক্ষণ নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষক মিরাজের যাবজ্জীবন দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের দুধে পোকা, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে ইউএনও ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে রামপাল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা  নারী থেকে পুরুষ হওয়ার আকাঙ্ক্ষা, অস্ত্রোপচারের পর যুবতীর মৃত্যু গৌরনদীতে ‘আজকের পেপার’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে মোহনপুর, সেবা পৌঁছাচ্ছে জনগণের দোরগোড়ায় বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়?

আগৈলঝাড়ায় গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে চারজন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়া উপজেলার পূর্ব পয়সা এলাকার একটি অস্থায়ী গরুর হাটে চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের হাতে চারজন চাঁদাবাজ গ্রেফতার হয়েছে।এ ঘটনায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের মৃত আকতার আলী বখতিয়ারের ছেলে মাসুদ বখতিয়ার বাদি হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

পরবর্তীতে আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান বলেন  গ্রেফতারকৃতরা হলো-উত্তর চাঁদত্রিশিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে রেজভি বখতিয়ার, সাইফুল ইসলামের ছেলে শাওন বখতিয়ার, মৃত জাকির হোসেনের ছেলে অপু বখতিয়ার, মৃত জমির উদ্দিনের ছেলে শফিক বখতিয়ার।

এজাহারভূক্ত অপর দুই আসামি একই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে সুইট বখতিয়ার ও মৃত মকবুল হোসেনের ছেলে আজিজুল বখতিয়ারকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও ওসি উল্লেখ করেন।

বাদি মাসুদ বখতিয়ার এজাহারে উল্লেখ করেছেন, কোরবানি উপলক্ষে পূর্ব পয়সা এলাকায় উপজেলা প্রশাসনের অনুমোদনকৃত অস্থায়ী গরুর হাট ইজারা নিয়েছেন স্থানীয় জামাল বখতিয়ার।তিনি (মাসুদ) ইজাদারের নিয়োগকৃত লোক হিসেবে হাটের খাজনা উত্তোলন করছেন। মাসুদ বখতিয়ার বলেন, গত ৪ জুন সন্ধ্যায় আসামিরা গরুর হাটে প্রবেশ করে প্রভাব বিস্তারের মাধ্যমে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে আসামিরা তাকে মারধর করে। এসময় হাটে আসা ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।একপর্যায়ে ওই গরুর হাটে ডিউটিরত থানা পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে আসামিরা পুলিশের ওপর চড়াও হয়। খবর পেয়ে থানার একদল পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com