1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় হিজড়া দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ জন  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৮:২৯|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার আগৈলঝাড়ায় খালের আবর্জনা অপসারণের রক্ষায় সচেতনতামূলক এডভোকেস ক্যাম্পেইন দেবীগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

আগৈলঝাড়ায় হিজড়া দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ জন 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দু—গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ৪জন। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উভয়পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে বাকাল ও রাজিহার ইউনিয়নে টাকা উত্তোলন করার কথা রিনা হিজড়ার দল। অন্যদিকে বাকাল, বাগধা ও গৈলা ইউনিয়নে টাকা উত্তোলন করবে পায়েল হিজড়ার দল।

গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এসময় তাদের বাঁধা দেয় রিনা হিজড়ার দল। এনিয়ে দু— পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের রিনা হিজড়া, শাহীনুর, ফিরকী ও শাহনাজ হিজড়াসহ ৪জন আহত হয়েছে। এদের মধ্যে আহত চারজন হিজড়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পায়েল হিজড়া জানান, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সাথে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনা হিজড়ার দল। রিনা হিজড়া জানান, বাকাল ইউনিয়ন আমার এড়িয়া। এখানে পায়েল হিজড়ার দল আমার এলাকায় আসায় তাদের সাথে হামলা—সংঘর্ষের ঘটনা ঘটে। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, হিজড়াদের দুই পক্ষের মধ্যে হামলা—সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানার এসআই সোহরাব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com