1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৫:২৬|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী শিশু একাডেমির ২য় রাউন্ডে রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত  কালকিনিতে নদী ভাঙ্গন রোধে কাজ করছে সরকার-মাদারীপুর-৩ আসনের এমপি খোকন তালুকদার” আধ্যাত্মিক সাধনা, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য মিলনস্থল, নড়াইলের ঐতিহাসিক তারাপুর দরগা শরীফ উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল, পরিবেশ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী নড়াইলের নড়াগাতীতে রোটারি (ইউনিটি ফর গুড) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বহিষ্কারে ক্ষিপ্ত হয়ে সভাপতি/সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচার”প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু বিচার দাবি ভুক্তভোগী সাংবাদিকদের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর তাওহীদের সাফল্য, ৯ হাজারের বেশি প্রতিযোগীর মধ্যে দ্বিতীয় কালিয়ায় শিক্ষার মানোন্নয়নে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত কালিয়ার অসুস্থ জামায়াত নেতা লিয়াকত আলী খান ঢাকায় চিকিৎসাধীন, স্ত্রীরও অস্ত্রোপচার সম্পন্ন গৌরনদীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

রামপালে সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুন্দরবন মহিলা কলেজের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ’র সভাপতিত্বে কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

গত ৩ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার কর্তৃক স্বাক্ষরিত কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে শামীমকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। সভাশেষে কলেজের জমি পর্যবেক্ষন করেন শামীমুর রহমান এবং কলেজের সকল শিক্ষকবৃন্দ।

জমি পর্যবেক্ষন শেষে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৭ বছর আওয়ামী লীগের লোকজন কলেজের দোকান ভাড়া না দিয়ে দখল করে ভোগ করছে। এছাড়া অন্যায়ভাবে আওয়ামী লীগের লোকজন কলেজের জমি দখল করে বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করছে। এখন আর আওয়ামী লীগ নেই। অতএব, জোর করে সরকারি সম্পদ ভোগ করা যাবে না। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়ে স্বল্প সময়ের মধ্যে আমাদের কলেজের সম্পত্তি উদ্ধার করবো।
তিনি আরো বলেন, অতীতের সব গ্লানি মুছে ফেলে আমরা ঐক্যবদ্ধভাবে সুন্দরবন মহিলা কলেজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা কলেজের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা চালাব। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানীর শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আশাকরি অল্প সময়েই সুন্দরবন মহিলা কলেজ বাগেরহাটের মধ্যে একটি মডেল কলেজে পরিনত হবে।

এসময় তার সাথে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com