1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে ১০-গ্রাম গাঁজাসহ সেবনকারী গ্রেফতার, ৭দিনের কারাদণ্ড। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৪:৩১|
সংবাদ শিরোনামঃ
বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,, দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক,, ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ইন্জিনিয়ার মল্লিক মাহমুদুল ইসলাম। ঈদযাত্রায় নিরাপত্তা চাই ঈদের আনন্দ যেন শোকের ছায়ায় না ঢাকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত। ঈদ করা হলো না, লাশ হয়ে ফিরতে হলো বাড়িতে শিক্ষক অভিভাবকদের সাথে মতবিনিময় সভা বরিশালের গৌরনদীতে গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড,এস,এম মনির

গৌরনদীতে ১০-গ্রাম গাঁজাসহ সেবনকারী গ্রেফতার, ৭দিনের কারাদণ্ড।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ বার পড়া হয়েছে

আতাউর রহমান চঞ্চলঃ- গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় ১-জন যুবক’কে গ্রেফতার করে, মোবাইল কোর্ট পরিচালনা করেন।

শনিবার (০৯ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে এক গাঁজা সেবনকারীকে গ্রেফতার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন,গৌরনদী উপজেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: রাজীব হোসেন।

এ সময় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে রাসেল নামের ১-জন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৭(২) ধারায় দোষী সাব্যস্ত করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত গাঁজা সেবনকারী হলেন, উত্তর বিজয়পুর এলাকার মো. ফারুক উকিল এর পুত্র, মো. রাসেল উকিল (২৮) কে (০৭) দিনের সাজা দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপজেলা গৌরনদী সার্কেল সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয়) হাওলাদার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন,গৌরনদী উপজেলা’র সহকারী কমিশনার (ভূমি) মো: রাজীব হোসেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com