1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মহাকাশে নাসার ৪ নভোচারী ভোট দিলেন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ উজিরপুরে এসআরবি-৮-এর অভিযানে মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-গাঁজাসহ নগদ টাকা জব্দ দেবীগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়তে পৌর বিএনপির উদ্যোগ, চলবে নিয়মিত অভিযান মাদারীপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অসকসের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত বাচসাসের নেতৃত্বে আবদুর রহমান-রাহাত সাইফুল, সম্পাদকীয় পদেও নতুন মুখ তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীতে অভিযান, গৌরনদীর ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার ​বানারীপাড়ায় মৃত্যু সনদ দিতে ইউপি প্রশাসককে চাপ প্রয়োগ, লিখিত অভিযোগ, শুনানিতে অনুপস্থিত অভিযোগকারী তেরখাদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজশাহীতে ১১ কোটি ৩৪ লাখ টাকার মাদক ও অস্ত্র জব্দ; সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির কার্যকর ব্যবহার।

মহাকাশে নাসার ৪ নভোচারী ভোট দিলেন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মহাকাশ থেকে ভোট দিয়েছেন মহাকাশে আটকে পড়া নাসার ৪ মহাকাশচারী। মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন নাসার নভোচারীরা। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’ এক প্রতিবেদনে আমেরিকান সংবাদমাধ্যম সিবিসি এই খবর জানিয়েছে।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া ওই চার মহাকাশচারী হলেন, নিক হেগ, উইলমোর, সানি উইলিয়ামস ও ডন পেটিট। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টে মহাকাশ থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করেন তারা। সেই ছবির ক্যাপশনে লিখা ছিল: ‘আপনি বসে, দাঁড়িয়ে বা ভাসছেন, তাতে কিছু যায় আসে না—ভোট দেওয়াটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ!’

বুচ উইলমোর ও সানি উইলিয়ামস জুনে আট দিনের মিশনে আইএসএস-এ পৌঁছান। পরে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের বিভিন্ন সমস্যার কারণে পৃথিবীতে নির্ধারিত সময়ে ফিরে আসতে পারেনি তারা।

সেপ্টেম্বরে একটি সংবাদ সম্মেলনের মহাকাশচারীরা ব্যাখ্যা করেছিলেন, পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত থাকবে তারা।

উইলমোর জানান, ‘আমি আজকে একটি ব্যালটের জন্য অনুরোধ পাঠিয়েছি এবং তাদের উচিত কয়েক সপ্তাহের মধ্যে এটি আমাদের কাছে পৌঁছে দেওয়া।’

১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোট দেওয়ার অধিকার পায় মহাকাশচারীরা। স্মিথসোনিয়ান এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম অনুসারে, নির্বাচনের দিন একটি এনক্রিপ্টেড ইলেকট্রনিক ব্যালট মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়, যেটির মাধ্যমে ভোট প্রদান করে তা হ্যারিস কাউন্টি ক্লার্কের অফিসে ফেরত পাঠায় মহাকাশচারীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com