1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেশ ও দশের মঙ্গল কামনার্থে তরুণদের স্বশিক্ষিত হতে হবে : বিএনপি নেতা শামীম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপালে রাতের আঁধারে সড়কে ঢালাই, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে স্পোর্টস ক্লাব গঠনের উদ্যোগ কৃষিপণ্য কিনতে গিয়ে আর ফেরা হলো না, নাটোরের সড়কে প্রাণ গেল জাজিরার ৫ ব্যবসায়ীর গৌরনদীতে বাসুদেবপাড়া সার্বজনীন কালী ও দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন একের পর এক মামলায় মঈন আবদুল্লাহ, দীর্ঘ কারাবাস ঘিরে—উদ্বিগ্ন পরিবার মেহেন্দীগঞ্জে এসআরবি-৮-এর অভিযান, ৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ১ বরিশালে ৮ মামলার আসামি ‘বোমা জামাল’ গ্রেপ্তার, ককটেল বিস্ফোরণে আহত ৩ নাটোরের বনপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১০; আহত অন্তত ১৫ বার্থীতে পূজা মণ্ডপে মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে দুই চেয়ারম্যান প্রার্থীর ঐক্যবদ্ধ ঘোষণা বানারীপাড়ায় জাল পর্চা সরবরাহের দায়ে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

দেশ ও দশের মঙ্গল কামনার্থে তরুণদের স্বশিক্ষিত হতে হবে : বিএনপি নেতা শামীম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪০২ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলা করার সুযোগ করে দিতে হবে। মাদকাসক্তিকে একটি সামাজিক বিপর্যয় বা অবক্ষয়ও বলা যেতে পারে। বাংলাদেশের যুবসমাজ যেখানে শিক্ষা ও জ্ঞান আহরণে উদ্যমী হওয়ার কথা, সেখানে তারা জড়িয়ে পড়ছে মাদকদ্রব্য সেবনের মতো ভয়ংকর অপরাধে। এই ভয়াবহ বিপর্যয় ঠেকাতে এবং দেশ ও দশের সামগ্রিক মঙ্গল কামনার্থে তরুণ শিক্ষার্থীদের স্বশিক্ষিত হতে হবে যেন তারা নিজেরাই নিজেদের মাদকবিমুখ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেলে রামপাল উপজেলার ‘আদাঘাট তরুণ সংঘ’ কর্তৃক আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, কিছু হতেও পারে না। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। যাতে নতুন প্রজন্ম বিপথে যাওয়ার পরিবর্তে খেলাধুলায় সময় কাটাতে পারে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে চাঙ্গা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, খুলনা মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব তরিকুল ইসলাম, বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন, সরদার লিয়াকত হোসেন, ফকির তহিদুল ইসলাম, সৈয়দ কুদরত ইলাহী, ছাত্রদলের সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ।

এর আগে তিনি বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার গিলাতলা সার্বজনীন দূর্গা মন্দির ও সন্ন্যাসী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রতি মন্দির নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদানও প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com