
এইচ এম মাসুমঃ- বরিশালের আগৈলঝাড়ায় পিআর পদ্ধতিতে নির্বাচন সহ নয় দফা দাবীতে বিএইচপি একাডেমী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় আমীর পির সাহেব চরমোনাই বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বিগত দিনে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশ গ্রহণ করেছে। ন্যায়ের পক্ষে অ্যায়ের বিপক্ষে সর্বদা সোচ্ছার ছিলো, আছে এবং থাকবে। আমাদের কর্মীরা ৫ ই আগস্ট এর পরে হিন্দুদের মন্দির পাহাড়া, বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতে ত্রান তৎপরতায় সাধ্যের সবটুকু চেষ্টা করছে।
জুলাই-আগস্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনের শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সকল সহযোগী সংগঠনগুলো বিশেষ ভূমিকা পালন করেছে। এতে সংগঠনের ১৮জন কর্মী শাহাদাত বরণ করেছে এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছে।
গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারে নয় দফা দাবী প্রস্তাব করেন। দাবী আদায়ে সকল জেলা, মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। তার বক্তব্যে অন্তরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুসকে পীর সাহেব চরমোনাই ঘষিত পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নয় দফা দাবী বাস্তবায়নের আহবান করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো: রাসেল সরদার মেহেদির সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা আবু ইসহাক আশ্রাফীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা এর সহ দপ্তর সম্পাদক মাওলানা আবুল খায়ের, ইসলামি যুব আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি এইচ এম সানাউল্লাহ, ইসলামী যুব আন্দোলন আগৈলঝাড়া উপজেলা এর সভাপতি মো: নাসির উদ্দিন শাহ্, ইসলামী ছাত্র আন্দোলন এর সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ ভাট্রি, শাহীন বক্তিয়ার, মাওলানা আব্দুল্লাহ ভাট্রি প্রমুখ।