1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৪|
সংবাদ শিরোনামঃ
নগরীর চন্দ্রীমা থানার প্রতারণা মামলা পলাতক আসামী কথিত সাংবাদিক চপল গ্রেফতার রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২ ​স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সে থাকা স্ত্রীরও করুণ মৃত্যু। সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, গৌরনাদীতে যত্রতত্র পার্কিং, অবৈধ স্থাপনা অপসারণ ও মাদক প্রতিরোধে অভিযান ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত

উজিরপুরের বাজার মনিটরিংয়ের কাজ করছে শিক্ষার্থীরা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ-বরিশালের উজিরপুরে বাজার মনিটরিংয়ের কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন হাট বাজারে মনিটরিংয়ের করেন তারা।

শিক্ষার্থীরা পণ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে কিনা তার তদারকি করতে দেখা গেছে। এছাড়াও প্রতিটি দোকানে মূল্য তালিকা আছে কিনা তা খতিয়ে দেখা হয়। যেসব দোকানে কোনো মূল্য তালিকা টানানো নেই সেসব দোকানিকে সতর্ক করছেন তারা।

শিক্ষার্থীরা জানান, আমরা ভোক্তাদের কথা শুনছি। তারা জানিয়েছেন, আগের চেয়ে কম দামে পণ্য বিক্রি হচ্ছে। বাজারগুলোতে সিন্ডিকেট এবং চাঁদার সংস্কৃতি না থাকায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন বিক্রেতারা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উজিরপুর উপজেলা শাখার সমন্বয়করা বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ নিয়েছে। এই রাষ্ট্রের প্রতিটি স্তর সমস্যায় জর্জরিত। আমরা এই রাষ্ট্রের সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম চালিয়ে যাব। এর অংশ হিসেবে আজ বাজার মনিটরিং , পরিষ্কার পরিচ্ছন্নতা,রাস্তার দু’পাশের দখল অপসারণ, ট্রাফিক ব্যবস্থার কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে ভোগান্তিতে পড়তে না হয়।

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বাজারে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান, শিক্ষার্থীদের এই উদ্যোগটা খুবই ভালো লেগেছে। প্রশাসনের নিস্ক্রিয়তার সুযোগে ব্যবসায়ীরা অসদুপায় অবলম্বন করতে চাইত, কিন্তু শিক্ষার্থীদের মনিটরিংয়ের ফলে চাইলেও তারা তা করতে পারছেন না। শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, নতুন করে দেশ সাজানোর কারিগর শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে। শিক্ষার্থীদের এই মনিটরিং,পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ট্রাফিক ব্যবস্থা এর কাজে আমরা সহযোগিতা করছি। আমাদের উপজেলা প্রশাসকের সকল কাজেও শিক্ষার্থীরা সহযোগীতা করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com