আতাউর রহমান চঞ্চল,প্রতিদিনের ক্রাইম নিউজ ডেক্সঃ-বরিশাল জেলার গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে সৈয়দ অহিদুজ্জামান এবং ঢাকায় অবস্থানরত নাঠৈ গ্রামের সৈয়দ রুবেল, একই দিনে দুইজন মধ্যবয়সী ব্যক্তি অসুস্থ হয়ে মূত্যু বরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তিরা হলেন, নাঠৈ গ্রামের মরহুম সৈয়দ মোয়াজ্জেম হোসেন কালু মীর সাহেবের দ্বিতীয় পুত্র সিঙ্গাপুর প্রবাসী, সৈয়দ অহিদুজ্জামান (৪৪) মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে স্ট্রোক করে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে। এবং অন্যজন হলেন একই গ্রামের মৃত সৈয়দ জালাল উদ্দিন (জালাল মীর) এর ছোট পুত্র ও ঢাকা উত্তরা'র বিশিষ্ট ব্যবসায়ী (সিনথিয়া ফার্নিচার এন্ড ডোর সিএনসি রাউটার) সৈয়দ জিয়াউর রহমান শিমুলের ছোট ভাই, সৈয়দ মশিউর রহমান রুবেল (৪৫) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে, উত্তরার আধুনিক হাসপাতাল (বাংলাদেশ মেডিকেলে) চিকিৎসাধীন অবস্থায় এরা মূত্যু বরণ করেন।
মৃত সৈয়দ অহিদুজ্জামান দীর্ঘদিন যাবত চাকুরীর সুবাদে সিঙ্গাপুরে প্রবাস জীবনযাপন করছেন, তিনি গত দুই সপ্তাহ আগে সিঙ্গাপুর থেকে ছুটি নিয়ে বাংলাদেশে আসেন।মৃত্যুকালে তার ১স্ত্রী ও একটি পুত্র সন্তান রয়েছেন। বুধবার সকাল ১০ ঘটিকায় সময় তার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হবে।
মৃত সৈয়দ মশিউর রহমান রুবেল ঢাকার উত্তরা নিজ ব্যবসা পতিষ্ঠান পরিচালনা করে আসছেন, তিনি উত্তরায় অবস্থান সময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়।মৃত্যুকালে ১,স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।বুধবার জোহরবাদ তার নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন কাজ সম্পন্ন করা হবে।
গৌরনদী উপজেলার সকলের পরিচিত ও প্রিয় এই দুই ব্যক্তির অকাল মৃত্যুতে উপজেলাসহ নাঠৈ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।