মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ-
বেগম সেলিমা রহমান কে মহিলা সংরক্ষিত আসনের এমপি হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন জনাব মোঃ তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ সুমন সরদার।
বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও বেগম সেলিমা রহমানের শারীরিক সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ সুমন সরদার।
সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান এবং সাবেক স্পিকার ও সাবেক বিচারপতি মরহুম আব্দুল জব্বার খান এর কন্যা বেগম সেলিমা রহমানকে দলটির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং নিজ এলাকা সহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ সুমন সরদার।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন বেগম সেলিমা রহমান দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। আমি বিশ্বাস করি, তিনি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।