সাগর কুমার বাড়ই,খুলনাঃ-বাংলার ৩০ লাখের বেশি শহীদ আর লাখো মায়ের সম্ভ্রমের বিনিময়ে মিশে আছে স্বাধীনতার ইতিহাস ।
বিজয়ের আনন্দ। আজ থেকে ৫৩ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলার শোষিত মানুষ পেয়েছিল বিজয়ের আনন্দ । নিজেদের ভূখণ্ড।
অবসান ঘটেছিল দীর্ঘ দিনের পাকিস্তানি জান্তাদের দুঃশাসন। শোষণের জাঁতাকলে নিষ্পেষিত বাঙালি স্বাধীন দেশে মুক্তির স্বাদ নিয়েছিল প্রথমবার।
১৬ ই ডিসেম্বর ~ ২০২৩ মহান বিজয় দিবস। বাংলার মানুষের জীবনের সবচেয়ে কাঙ্খিত ও আবেগঘন দিন এই দিনটি উদযাপন করতে পিছিয়ে নেই সুবর্ণ নাগরিকরা (প্রতিবন্ধী) ।
খুলনা জেলা রূপসা উপজেলা জেলার চাঁদপুর গ্রামে অবস্থিত রূপসা প্রতিবন্ধী বিদ্যালয় পূনর্বাসন কেন্দ্রটি।
বিদ্যালয়টির ছাত্রছাত্রীরা বিজয় মিছিল ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সাধারণ ছাত্র ছাত্রীদের সঙ্গে অংশগ্রহণ করে ।
উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও সকল আমজনতা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানায় ।
রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের র্যালিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ খাঁন মোঃ শফিকুল ইসলাম , প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক: মো : রবিউল ইসলাম।
সহকারী শিক্ষক মো: মোস্তাসিম বিল্লাহ পলাশ , জুনিয়র শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান, মো: জাকির হোসেন , মো: আলামিন সবুজ , শিক্ষা সহায়ক মো:আলতাফ হোসেন , লিটন বাকচী , প্যারেড কমান্ডার মো: শামিম হোসেন সহ অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।