মোঃ আকাশ উজ্জামান শেখ,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-
বাগেরহাট জেলার রামপালে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মানসিক স্বাস্থ্য অধিকারের জন্য কমিউনিটি - ভিক্তিক কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প এবং এডিডি ইন্টারন্যাসনাল এর সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়
১৮ আগাস্ট (সোমবার) সকাল ১০.০০ টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি
সংকল্প প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা শেখ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এবং ফিল্ড কো- অডিনেটর এডিডি ইন্টারন্যাশনাল মোঃ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফা,
এই সময় আরো উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমান, বাঁশতলী উইনিয়ন ADD-ম্যানেজার মোঃ মাসুদ রানা ও বিভিন্ন শিক্ষাপতিষ্ঠানে শিক্ষকবৃন্দ প্রমুখ।