ই-পেপার প্রতিদিনের ক্রাইম - সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১১:৫৪ পি.এম
রাজাপুরে পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি, জব্দ ১,৭০০ টাকা
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-
ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ হাজার ৭০০ টাকাসহ মো. মিরাজ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার উত্তর মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মিরাজ হাওলাদার ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মনোহরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে মিরাজ হাওলাদারকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা নগদ টাকা মাদক বিক্রির মাধ্যমে পাওয়া বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতের প্রেরণ করা হয়েছে ।
রাজাপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম. All rights reserved.