
মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
র্যাব-৫ রাজশাহীর একটি দল মহানগরীর চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৭টি বোমা উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ১২টি পেট্রোলবোমা ও ১৫ টি তাজা ককটেল (হাতবোমা) রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসমূহ চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।