আতাউর রহমান চঞ্চলঃ- গৌরনদী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হারিছুর রহমান হারিছ এর মোটরসাইকেল প্রতীকের বিজয় সুনিশ্চিতে,ইতালি আওয়ামীলীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য,টরকী বন্দরের প্রবাসী পিন্টু রায় এর নেতৃতে মোটরসাইকেল প্রতীকের প্রচার প্রচারণা ও গনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণে সরব ওয়ার্ড দলীয় নেতা-কর্মীরা।
প্রতীক বরাদ্ধের পর থেকেই প্রচার প্রচারণা গনসংযোগ চালাচ্ছে,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এইম,এম জামিল আহমেদ জয়ের দিকনির্দেশনায়, পৌরসভা ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ামহল্লা ও অলিগলির বাসাবাড়ীতে গিয়ে মোটরসাইকেল প্রতীকের ব্যাপক প্রচার প্রচারণা গনসংযোগের ধারাবাহিকতায় মঙ্গলবার কাক ডাকা ভোর থেকে শুরু দুপুর গড়িয়ে বিকেল পযন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান পৌর যুবলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক পঙ্কজ কুন্ডু।
পৌরসভা ১নং ওয়ার্ডের টরকী বন্দরের ব্যবসায়ীসহ আশপাশের বিভিন্ন বাবাসা বাড়ি গিয়ে, প্রার্থী হারিছুর রহমান হারিছ এর মোটরসাইকেল প্রতীকের পক্ষে গনসংযোগ লিফলেট বিতরণ করা হয়।
এসময় আগামী ২৯ মে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন পৌর যুবলীগের উপদপ্তর সম্পাদক আরিফ হোসেন সাজ্জাদসহ ১নং ওয়ার্ড যুবলীগ এর সভাপতি শহিদুল ইসলাম সুজন হাওলাদার, সাধারণ সম্পাদক মিঠু সিকদার,যুবলীগ নেতা সুমন শিকদার,যুবলীগ নেতা দিদার শাহ্ (হিপু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।