মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-
সারা দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা যাতে অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না।
এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দক্ষিনাঞ্চল সেবা সংঘ(SRSA)। বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় অর্ধশতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দক্ষিণাঞ্চল সেবাসংঘ।
৫ জানুয়ারি (সোমবার) বিকালে মিঠাখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংগঠনের সভাপতি এস এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ আমিন এ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সমার বাওয়ালী, হাফেজ মোঃ রবিউল ইসলাম,আবু সাইদ হাওলাদার,মোঃ ফয়সাল শেখ, মিকাইল শেখ, জ্যোতি রায়হান প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবারও দক্ষিনাঞ্চল সেবা সংঘ (SRSA) পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল পেয়ে তারা খুব খুশি প্রকাশ করেন দক্ষিণাঞ্চল সেবা সংঘের জন্য শুভ কামনা জানিয়ে বলেন এ সংগঠনটি অসহায় মানুষের কথা ভেবে কাজ করে একটি মহৎ উদ্দেশ্য তারা এগিয়ে যাচ্ছে এখানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই তারা তীব্র শীতের মধ্যে দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে ।
এসময় মোট ৫০ জন দরিদ্র, অসহায় শীতার্তের
মাঝে কম্বল বিতরণ করা হয়