মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-
রাজশাহী জেলার কলাবাগান শাখার পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হলে সে জামিন নেবার পর এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
অভিযোগ উঠেছে, গুরুতর মামলার আসামি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং তিনি নিয়মিত অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে করে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা ও দায়বদ্ধতা নিয়ে।
স্থানীয় সচেতন মহল বলছে, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অভিযোগে মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িক বরখাস্ত বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। কিন্তু রহস্যজনক কারণে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এমন অভিযোগের পর প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রেখে তদন্ত কার্যক্রম পরিচালনা করাই স্বাভাবিক প্রক্রিয়া।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।