মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কালকিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এর নিকট জেলা ও উপজেলা জামায়াত ইসলামীর নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ও মাদারীপুর ৩ আসনের উপজেলা জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম দাখিল শেষে মাওলানা মোঃ রফিকুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মাদারীপুর ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেছি সকলেই আমার জন্য দোয়া করবেন।