মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের (কালকিনি,ডাসার) নির্বাচনী আসনে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ থেকে ‘মই’ প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিনুল ইসলাম (পাপন মুন্সী)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসক জেলা ও জেলা রিটার্নিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
জানা যায় আমিনুল ইসলাম পাপন-২০২৪ সালে উপজেলা নির্বাচনে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কয়ারিয়া ইউনিয়নের বড় চর কয়ারিয়া গ্রামের ঐতিহ্যবাহী মুন্সী বাড়ির সন্তান।
আমিনুল ইসলাম পাপন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি গত উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এ কালকিনি উপজেলা থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, দীর্ঘদিন যাবত নির্বাচনী এলাকার পথে প্রান্তরে প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল নাগরিকের সঙ্গে জনসংযোগ ও কুশল বিনিময় করে আসছি। আজীবন গণমানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।