মাদারীপুর প্রতিনিধিঃ-‘দয়া নয় কর্ম চাই, বাঁচার মত বাচতে চাই’ শ্লোগানে মাদারীপুরে সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন করেছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মাদারীপুর জেলা শাখা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর শহরের লেকপার শহিদ কানন চত্বরের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানবন্ধন বক্তব্য দেন, মাদারীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ জিলান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান মুন্না,বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কৃষি ও নিরাপদ খাদ্য বিষয়ক সম্পাদক কাজী ইউসুফ, মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি গাউস মৃধা,, মাদারীপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার মনির, মাদারীপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আদিব ইসলাম আরিফ, মাদারীপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ অহিদুল শেখসহ দলীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আমাদের ঘোষিত সাত দফা দাবি মধ্যে রয়েছে কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রতি বছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি, চাহিদা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু, আবেদন ফি, ঘুষ, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকুরি ব্যবস্থা, সরকারি বেসরকারি সকল বৈষম্য দুর, ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।
এ সকল দাবি সমূহ বাস্তবায়ন করতে হবে আর তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বাংলাদেশ গণধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান মুন্না