মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায়-ঢাকা বরিশাল মহাসড়কে চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেলকে বহনকারী হাইএক্স গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চিত্রনায়ক রুবেলসহ তিন জন গুরুতর আহত- হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় তার গাড়ি চালকসহ আরো ৯ জন আহত হয়।
শনিবার (১৬ নভেম্বর) ১১.৩০ ঘটিকার সময় ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মধ্যে চিত্র নায়ক রুবেলসহ তার সফর সঙ্গী ভোলার চরফ্যাশন উপজেলার আমেনাবাদ এলাকার মো.মিন্টু মিয়ার ছেলে মো.কবির মিয়া (২৪), এছাড়া একই এলাকার ওমর ফারুক (৪০) ও ঢাকার কেরানীগঞ্জ জিনজিরা আমিরাবাদের মমিন খানের ছেলে সাইফুল ইসলাম (৪২)সহ আহতদেরকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা থেকে একটি হাইএক্স মাইক্রো যোগে বরগুনা জেলার আমতলী যাচ্ছিলেন ঢাকায়া সিনেমার প্রবীণ চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ রুবেল ও তার সহযোগীরা।
এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার নামক এলাকায় আসলে অপরদিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের গাড়িটিকে চাপ দিলে চিত্র নায়ক রুবেলসহ সকলের জীবন রক্ষার্থে গাড়িটি রাস্তার পাশে খাদে নামিয়ে দিলে গাছের সাথে ধাক্কা লেগে গাড়িটির সামনের বেশ কিছু অংশ দুমড়ে মুছে যায়।
এতে হাইএক্স গাড়িতে থাকা চিত্র নায়ক রুবেল ও তার সফর সঙ্গী ও চালকসহ ৯ জনেই আহত হয়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এবিষয়ে চিত্র নায়ক রুবেলের সহযোগী আহত সাইফুল ইসলাম জানান, সামনের দিক থেকে একটি যাত্রীবাহী বাস গাড়িকে খুব দ্রুতগতিতে ওভারটেক করে আসছিল। এসময় আমাদের চালক নিজেদের বাচাতে গাড়িটি খাদে নামালে মহাসড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগিয়ে দিলে গাড়িতে থাকা ১০ জনেই কিছুটা আহত হয়।
এবিষয়ে মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান বলেন, চিত্র নায়ক রুবেলের গাড়িটি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা লেগে তারা আহত হয়েছেন। তাদের সবাইকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় চলে গেছেন।