মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে মানবপাচার মামলায় লাল্টু মন্ডল নামে এক মানবপাচারকারীকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলার দক্ষিণপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডাসার থানায় আনা হয়। পরে শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা যায় গ্রেফতারকৃত আসামি লান্টু মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার উজান দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আকিবার মন্ডলের ছেলে।
ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম এলাকার জান্নাতুন নেছা জানান, লান্টু মন্ডল আমার ছেলে সজীব সরদারসহ আমাদের এলাকার ৮ জনকে ইতালি পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২৩ লাখ করে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নেয। পরে সবাইকে লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। পরে মাফিয়ারা আরো ২০ লাখ করে টাকা মুক্তিপনের দাবিতে আমাদের সন্তানদের উপরে নির্যাতন করেছে। আমরা এই দালালদের ফাঁসি চাই।
লিবিয়ায় বন্দী ভুক্তভোগীরা হলেন, ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বালিগ্রাম এলাকার ১/সজীব সরদার,২/রুহুল আমিন সরদার, ৩/ খলিল সরদার,৪/ইয়াসিন সরদার,৫/তারিব সরদার,৬/বেলাল সরদার,৬/রাহাত সরদার,৭/ইব্রাহিম সরদার সহ ৭ জনের থেকে ২কোটি ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম। বলেন, মানবপাচার ট্রাইব্যুনাল আদালত থেকে একটি মামলা এফ আই আর হিসেবে গণ্যকরার জন্য থানায় আসে মামলাটি আমি তদন্ত করে মিন্টু মন্ডল নামে একজন আসামিকে কুষ্টিয়া সদর উপজেলায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছি,বাকি আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।