মোঃ হেমায়েত হোসেন খান, নিউজ ডেস্ক মাদারীপুরঃ-
মাদারীপুরে পনের শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে দিনব্যাপী চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় মানবিক এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান,অর্থের অভাবে এলাকার অনেক দরিদ্র মানুষ সঠিক সময়ে চোখের চিকিৎসা করাতে পারেন না। সাধারণ মানুষের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাত্তার জুট এন্ড ফাইবার্স এর স্বত্বাধিকারী আলহাজ্ব লোকমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির এবং মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিকীর জ্যেষ্ঠ কন্যা রোজিনা সিদ্দিকী সোমা,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার,কৃষকদলের সদস্য সচিব এ্যাড,অহিদুজ্জামান খান প্রমুখ।