প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক,মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এসময় মহাসড়কে ঘণ্টা ব্যাপি যান চলাচল বন্ধ থাকে পরে মস্তফাপুর হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান পরিবহনের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ডাসার উপজেলার মেলকাই এলাকায় এলে ঢাকা থেকে ছেড়ে আশা ইউনিক পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের চালক সহ ১০ জন যাত্রী আহত হয়।
এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলে জানা যায়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।